Monday, January 30, 2017

কি চাই তাই তো জানি না পাওয়ার আশা করে বসে থাকি

অভিমানী মন মানে না
বোঝে না
এত কিছু বোঝে শুধু
প্রেমটাই বোঝে না

বুঝতো
যদি তোমার
আজ আমরা প্রশ্ন
উত্তর আমাদের সন্তান
এরই মাঝে
আমাদের
রান্নাঘরের চুলোর ধারে


দিয়াশলাই এর বাক্স
কাঠি অনেকগুলো

জল মেঘের কাছে
তোমার যত্নে গাছ বাচে

সকালে আসবে বলে তুমি
আসতে করেছ অনেক দেরী

ক্ষেত এ হাল ধরলে
পাওয়া যায় ধান
সাপে কাটা কপাল আমার


Saturday, January 28, 2017

স্বপ্ন

নির্ঘুম চোখ …..
দেখছে আকাশ…
নিজেকে …শোনাই নিজের গান…..
স্বপ্নরা জেগে থাক নির্বাক তাকিয়ে….
নিয়ে একরাশ…. অভিমান….
হৃদয় মাঝারে রাখিলাম যারে…
সেতো ধরা দেয়না….
অধরা হয়ে চাঁদ বুঝি তাই….
চোখের নোনা জল সয়না….
দুইয়ে মিলেমিশে মেলালো ধারায়…
তাই বুঝি বইছে কষ্টের উজান…
নির্ঘুম চোখ ….
দেখছে আকাশ…
নিজেকে …শোনাই নিজের গান….
চেনা ঘর দোর পরিপাটি সব…
তবু তুমি কেনো অচেনা…
খুব কাছাকাছি…
জানি বেঁচে আছি…
স্মৃতির সমুদ্রে পদচারণা….
একই আকাশের নিচেই আছি…
তবু কেনো জানি এতো ব্যবধান….
স্বপ্নরা জেগে থাক নির্বাক তাকিয়ে…....
নিয়ে একরাশ…. অভিমান….
পলাতক চাঁদ...জোছনা দিলোনা…
প্রহর ভাঙে তাই…সুদুর তীব্র টান…

অন্ধকার

অন্ধকার রজনীতে একা আমি নিষিদ্ধ পথিক , 
জেগে থাকি স্বপ্ন মুড়ানো এক পৃথিবী হাতে , 
শুনেছি স্বপ্নের মড়মড় ধ্বনি , 
মিথ্যে তো নয় এ শব্দ 
এ যে আমারই হৃদয়ে 
কেউ একজন বিচরণ করছে অবাধে , 
কেউ একজন হেটে যাচ্ছে বুকের রাজপথ ধরে

Tuesday, January 24, 2017

Ensiferum - Victory Song - LYRICS ONLY



The plan of invasion
an Evil deception
Was made in the halls of the dark kingdom
To steal their riches
To slave them all
To make them kneel for a new God

Sunday, December 18, 2016

আমার আকাশ

আমি ফিরে পেতে চাই
আমাকে
যদি মনে হয় ভাসমান
আমি উড়ে যেতে চাই আমার আকাশে
আমার আকাশ তোমার আকাশ
মাঝে কি ব্যবচ্ছেদ
উড়ে যেতে চাও
ডানা মেলে
ফিরে পেতে চাও
তুমি তোমার নিজেকে
যদি ভালবাসা তোমার হয়
তবে আমার ভালবাসা কোথায়
সীমানার ওপারে
দিগন্তের বাইরে
আকাশের উর্ধে
আমাকে আমার মত থাকতে দাও
তুমি ভালবাসবে আমায়
ভালবেসে যাও
তবে কেন আমায় 
আমায় বদলাতে চাও 

প্রেম এর রাজত্ব

তুমি আমি একই শহরে
অথচ ভিন্ন গ্রহে
গ্যালাক্সীর শেষ প্রান্তে
ইশ... যদি জানতে
তবে, তবে তুমি কানতে
কান্নায়  নেই লাভ
যমুনা সেতুর ... সেই ভাব
আমরা জনগন ... বড়ই অভাব
ও, এটাই তো আমাদের স্বভাব
নাকি প্রভাব

আজ প্রেমের ও রাজত্ব
তবে এখানেও, শর্ত প্রযোজ্য
তোমার জন্য মানতে রাজি
যে কোন শর্ত
করবে কি আজ
আমায় নিয়ে
প্রেম এর রাজত্ব

কোন এক সময়

কোন এক সময়
শুধু তোমাকে নিয়েই
আমার সকল স্বপ্ন
সকল আশা
সকল চাওয়া পাওয়া ছিল
বলতে পার তুমি আমার একটা পৃথিবী ছিলে
ভাবছ কথাগুলো মুখের কথা 
না এটা তুমি ভাবতে পার না
কারন তুমি জানতে তোমাকে কতটা ভালোবেসে ছিলাম
কিন্তু এখন ভুলতে চাচ্ছি
শুধু মুক্তি নিতে চাচ্ছি এই নষ্ট স্মৃতিগুলো থেকে
জানি না কেউ কাউকে ঠিক এভাবে অসাধারন মিথ্যা ভালোবাসার অভিনয় করে কষ্ট দিয়েছে কি না
আজ হয়তো ভাবছ হঠাৎ করে আমি এত বদলে গেলাম কেন
সত্যিই আমিও বদলে গেছি
তোমার মত
তাই তো তোমার জন্য অপেক্ষায় আর নেই
তোমার জন্য হৃদয়ে একটু ভালবাসা ও আর নেই
মুছে দিতে চাচ্ছি তুমি নামক কষ্টটা কে
আর চাই না কোন এক পথের বাকেঁ
তোমার সাথে আমার দেখা হয়ে যাক
চাই না মনে করতে ভালোবাসার মানুষ বদলের একজন কে
যে সুখের জন্য সব পারে, সে হৃদয় ও ভাঙ্গতে পারে
তবে মনে হচ্ছে সেদিন আর বেশি দুরে নয়,
যেদিন তুমি তোমার সুখের জন্য কাঁদবে,
আর সেদিন হয়তো মনের অজান্তেই একটু হাসবো আমি ,,,,,,,